ঝিকরগাছায় ভিডিও কলের দৃশ্য ধারণ করে তরুণীকে ব্ল্যাকমেইল

ঝিকরগাছায় ভিডিও কলের দৃশ্য ধারণ করে তরুণীকে ব্ল্যাকমেইল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় এক তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার প্রেমিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম নিয়াজ মাহমুদ মাহিন (২৯), তিনি উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে মাহিনের সঙ্গে ওই তরুণীর পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের চলাকালীন তারা নিয়মিত ভিডিও কলে যোগাযোগ করতেন। অভিযোগ অনুযায়ী, ভিডিও কলে থাকাকালীন মাহিন গোপনে তরুণীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

গত ৯ মে রাত ১১টার দিকে মাহিন ওই তরুণীকে ফোন করে তিন লাখ টাকা দাবি করেন। তিনি হুমকি দেন যে, দাবিকৃত টাকা না দিলে সংগৃহীত গোপন ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। একপর্যায়ে তরুণী মাহিনের সাথে দেখা করে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ জানালেও মাহিন তার দাবিতে অনড় থাকেন এবং টাকা ছাড়া ছবি ডিলিট করতে অস্বীকার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিরুপায় হয়ে ওই তরুণী আদালতের শরণাপন্ন হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি আমলে নেন। আদালত পুরো ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *