ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হচ্ছে।
আর এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কাঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে শাহাদৎকে আটক করে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এর আগে শহরের গরীবশাহ রোডে মিছিলের ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মঙ্গলবারও তাকে ওই মিছিলে দেখা গেছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, তাকে ওই মামলায় বুধবার আদালতে সোপর্দ করা হবে।
দাবি করা হচ্ছে, শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মিছিলটির আয়োজন করেছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার আওয়ামী লীগ ও যুবলীগের ফেসবুক পেজে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে এ দাবি জানানো হয়েছে। এছাড়া বিপুল নিজেও তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *