জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় একমঞ্চে যশোরের জ্যেষ্ঠ সাংবাদিকরা

জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় একমঞ্চে যশোরের জ্যেষ্ঠ সাংবাদিকরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এ সময় জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীল নান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি (বাইপাস সার্জারি) করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার অসুস্থতায় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *