জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় আইনমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র জনাব অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া যশোর জেলা বিএনপি, বিভিন্ন অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জিয়ারতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের এই বরেণ্য রাজনীতিকের বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোরের রাজনীতির অভিভাবক হিসেবে পরিচিত তরিকুল ইসলামের কবরে সরকারের একজন সিনিয়র মন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদনকে স্থানীয় রাজনৈতিক মহল অত্যন্ত ইতিবাচক ও সৌজন্যমূলক হিসেবে দেখছেন। বিশেষ করে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে যখন শহর মুখরিত, তখন এই জিয়ারত নেতাকর্মীদের মাঝে আলাদা আবেগ তৈরি করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *