ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভি মাহবুব আলমের নতুন কাণ্ড, এবার বাল্যবিয়ে!

ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভি মাহবুব আলমের নতুন কাণ্ড, এবার বাল্যবিয়ে!

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে চম্পট দেওয়া সেই বিতর্কিত সহকারী মৌলভি শিক্ষক মো. মাহবুব আলমের বিরুদ্ধে এবার ওই অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন বাল্যবিয়েটি বন্ধ করতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই তড়িঘড়ি করে বিয়ে সম্পন্ন করে গা ঢাকা দেন তারা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্ত মাহবুব আলম শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের হযরত আলী গাজীর ছেলে এবং কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নস্থ বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি (আরবি) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, দশম শ্রেণির শিক্ষার্থী আঁখি মনির বাল্যবিয়ের আয়োজন চলছে—এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তা প্রতিহত করতে তাদের একটি প্রতিনিধি দল কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামে ছাত্রীর বাড়িতে পৌঁছায়। কিন্তু প্রশাসনিক দল সেখানে উপস্থিত হওয়ার পূর্বেই বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং বর-কনেকে স্থানান্তর করা হয়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট উক্ত শিক্ষার্থীকে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় মাদরাসা পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে মাহবুব আলমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ইতিপূর্বে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার বাবা আসাদুজ্জামান থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ দায়ের করলেও পরবর্তীতে তিনি তা রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেন। তবে বাল্যবিয়ের বিষয়ে প্রশাসনিক তদারকি শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *