চৌগাছায় ভবন মালিকের চরম অবহেলা : ঝরলো নির্মাণ শ্রমিকের প্রাণ

চৌগাছায় ভবন মালিকের চরম অবহেলা : ঝরলো নির্মাণ শ্রমিকের প্রাণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি | ২৬ মার্চ ২০২৬

যশোরের চৌগাছায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) ছাড়াই ভবন নির্মাণ করতে গিয়ে সামাউল ইসলাম (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চৌগাছা পৌরসভার সনু ডাক্তার মোড়ে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত সামাউল উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সনু ডাক্তার মোড়ে সংশ্লিষ্ট ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে কোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত না করেই চলছিল। যথাযথ অনুমোদন ও ঝুঁকির কারণে ইতিপূর্বে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলেও অদৃশ্য শক্তির ইশারায় পুনরায় কাজ শুরু করেন ভবন মালিক। সবচাইতে চাঞ্চল্যকর বিষয় হলো, দুর্ঘটনার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই ঝুঁকির বিষয়ে মালিকপক্ষকে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ায় আজ প্রাণ হারালেন এক অসহায় শ্রমিক।

এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি, বারবার সতর্ক করার পরও নিরাপত্তা নিশ্চিত না করা ভবন মালিকের চরম দায়িত্বহীনতা, যা প্রকারান্তরে একটি ‘হত্যাকাণ্ড’। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সাথে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *