চৌগাছায় আইসিটি অফিসসহ ২দোকান পুড়ে ছাই

​চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে উপজেলা পরিষদের আইসিটি অফিসসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে অবস্থিত পূবালী ব্যাংকের নিচের তলায় ‘ফারুক কফি হাউজ’ ও ‘প্রদীপ ইলেকট্রিক’ দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফারুক কফি হাউজের ৫টি ফ্রিজ, ওভেন, নগদ টাকাসহ প্রায় ২২ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। পাশের প্রদীপ ইলেকট্রিক দোকানেও প্রায় ২ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে।
​একই রাতে উপজেলা পরিষদের আইসিটি অফিসেও আগুনের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গেলেও অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকে স্থানীয়রা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি দল প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
​চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *