স্ফুলিঙ্গ রিপোর্ট :
চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মোশারফ হোসেনের মা মোছা. ফাতেমা বেগম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোছা. ফাতেমা বেগমকে যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে ফাতেমা বেগমের স্বামী মো. মিজানুর রহমান এবং দুই ছেলে মোশারফ হোসেন ও সুমন হোসেনকে রেখে গেছেন।
মোছা. ফাতেমা বেগম যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার ও স্বজনদের কাছে একজন স্নেহশীল ও মমতাময়ী মা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ভারী আবহ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ঘোপ উত্তরপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেওয়া স্বজন ও স্থানীয়রা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফাতেমা বেগমের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

