বেজপাড়ায় চোরাই মোটরপার্টস বিক্রিকালে ২ জন আটক!

বেজপাড়ায় চোরাই মোটরপার্টস বিক্রিকালে ২ জন আটক!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ব্যস্ততম বেজপাড়া এলাকায় দোকানে কাজ করার সুযোগে মালিকের বিপুল পরিমাণ মূল্যবান মোটরপার্টস চুরি ও তা গোপনে কেনাবেচার অপরাধে আরাফাত (২২) ও নাদিম ওরফে ডালপয়েন্ট (৪০) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা নাগাদ বেজপাড়া মেইন রোডস্থ ব্যবসায়ী ইব্রাহীম খলিল বাবুর মোটরপার্টসের দোকানের সামনে থেকে স্থানীদের সহায়তায় তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত আসামিদের মধ্যে মোঃ আরাফাত যশোর শহরের বকচর এলাকার তাইনুর রহমান মোল্লার ছেলে এবং নাদিম ওরফে ডাল পয়েন্ট শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনি এলাকার আইনুল হকের ছেলে।

পুলিশ ও আভিযানিক সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রাপ্ত এক গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত বেজপাড়া মেইন রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় জনতা চোর সন্দেহে দুই ব্যক্তিকে ঘেরাও করে আটকে রেখেছিলেন। পুলিশ পৌঁছালে জনতা তাঁদের পুলিশি হেফাজতে সোপর্দ করে।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসামি আরাফাত উক্ত ইব্রাহীম খলিল বাবুর মোটরপার্টসের দোকানে দীর্ঘদিন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি নিয়মিত মালিকের অলক্ষ্যে বিভিন্ন সময় দামী মোটরপার্টস চুরি করে সুবিধাজনক দামে নাদিমের কাছে বিক্রি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে নাদিমও চোরাই মালামাল কম দামে কিনে নেওয়ার কথা স্বীকার করেন। আটকের পূর্বে স্থানীয়দের মারধরে চোর আরাফাত কিছুটা আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

উক্ত চুরির ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় সুনির্দিষ্ট অভিযোগ এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের জবানবন্দি বিশ্লেষণ করে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুল ইসলাম দুই আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *