চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে আহত ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার ডোহর মাগুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত ব্যক্তি মোঃ কামারুল ইসলাম (৫০)। তিনি ডোহর মাগুরা গ্রামের মৃত মোজাহের দফাদারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে কামারুল ইসলামের আপন চাচাতো ভাই ইকরামুল (৪০), মৃত ইমামুল হকের ছেলে, হঠাৎ করে তাকে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। ঘটনার সময় কামারুল ইসলাম গ্রামের মাঠে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে,তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

প্রতীকী-ছবি

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *