চাকুসহ দুই যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কোতয়ালি থানার পুলিশ চাকুসহ দুই যুবককে আটক করেছে। গত শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নাসরিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এরা হলো, শহরের পুলিশ লাইন লিচুবাগান এলাকার তাইজুল হকের ছেলে হৃদয় (২৮) এবং পালবাড়ি ভাষ্কর্যের মোড়ের মির্জা মানিমুল হুদার ছেলে জোসেফ মির্জা (২৩)।
কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খঁান জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে গোপন সূত্রে জানতে পারেন আসামিদ্বয় চাকু নিয়ে বাহাদুরপুর গ্রামের নাসরিন নামে এক নারীর বাড়িতে ঢুকে ক্ষমতার দাপট দেখানোর জন্য ভায়ভীতি দেখাচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করাহয়। পরে তাদের কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেছেন, আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। হৃদয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে দুইটি মামলা চলমান আছে। আর জোসেফ মির্জার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও সন্ত্রাসী ও ছিনতাইয়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই ঘটনায় দুইজনের নামে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *