কেশবপুরে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে দম্পতিকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৩টার মধ্যে উপজেলার মির্জাপুর গ্রামে। ভুক্তভোগী আলাউদ্দিন জোয়ার্দার (৬৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫৫)।
জানা যায়, রাতের খাবার শেষে আলাউদ্দিন বাড়ির বারান্দায় এবং তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ধরা পড়ে। পরে দেখা যায় ঘরের তালা ভাঙা ও জিনিসপত্র এলোমেলো।
দুর্বৃত্তরা সিন্দুকে থাকা প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, চেতনানাশক স্প্রে ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয়েছে।
যশোরের কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *