স্ফুলিঙ্গ ডেক্স :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টানা ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংলগ্ন জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় অপ্রতীম। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল পরিবার ও বিশ্ববিদ্যালয় পরিবার।
বিজ্ঞাপন
অবশেষে শনিবার দুপুরে সানন্দা পাহাড়ের নির্জন জঙ্গল এলাকায় শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা—তা খতিয়ে দেখতে আইন প্রয়োগকারী সংস্থা ও পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। ছবি সংগৃহীত।
