একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে লাপাত্তা ২ গৃহবধূ : ১০ দিনেও মিলেনি হদিস

একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে লাপাত্তা ২ গৃহবধূ : ১০ দিনেও মিলেনি হদিস

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজশাহীর বাগমারা উপজেলায় একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাঁদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

নিখোঁজ দুই গৃহবধূ হলেন— বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তাঁরা পরস্পর জা হন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১১টার দিকে গৃহবধূ লামিয়া ও আশা বিবি পারিবারিক কাজের কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দিন গড়িয়ে রাত হলেও তাঁরা আর ঘরে ফেরেননি। স্বজনরা তাঁদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর দুটি বন্ধ পান। পরবর্তীতে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো হদিশ মেলাতে না পেরে অবশেষে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ১০ দিন অতিক্রম হলেও দুই জা হঠাৎ কোথায় কীভাবে উধাও হলেন— তা নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে তৎপরতার কথা জানিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরি দায়েরের পর থেকেই পুলিশ রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে দুই গৃহবধূর সন্ধান পাওয়ার চেষ্টা জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *