কাঠেরপুলে নতুন ব্রিজের সুখবর!

কাঠেরপুলে নতুন ব্রিজের সুখবর!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর পৌর এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এক বড় ধরনের মেগা প্রকল্পের সূচনা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শহরের দুটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার (২২ মে) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উন্নয়নযজ্ঞের ফলক উন্মোচন করেন। এই মেগা প্রকল্পের আওতায় মূলত পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম চাতালের মোড় থেকে শুরু করে খুলনা মহাসড়ক পর্যন্ত আরসিসি রাস্তা, টেকসই ড্রেন ও আধুনিক সড়কবাতি নির্মাণ করা হবে। একই সাথে ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আমূল সংস্কার কাজও এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

মনোরম পরিবেশে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বর্তমান পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের পূর্বে সাধারণ মানুষের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করা তাঁর প্রধান দায়িত্ব। প্রায় ১১ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হলে অত্র অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট কেটে যাবে এবং জনসাধারণের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই এই ড্রেনেজ ব্যবস্থার কাজ দৃশ্যমান অগ্রগতি লাভ করবে, যার সুবাদে শহরের ভেতরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যশোর শহরের দীর্ঘদিনের পুঞ্জীভূত ট্রাফিক ও যানজট সমস্যা দূরীকরণে তাঁর ভবিষ্যৎ মহাপরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শহরের গুরুত্বপূর্ণ কাঠেরপুল ব্রিজটি প্রশস্ত ও সম্প্রসারণ করা হবে এবং গরীব শাহ মাজার এলাকা থেকে ঘোপ নওয়াপাড়া রোড পর্যন্ত ভৈরব নদের ওপর আরেকটি নতুন বিকল্প সেতু নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্নয়নকাজের ধারা বজায় রাখার পাশাপাশি তিনি যুবসমাজকে রক্ষা করতে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে এলাকা থেকে সব ধরনের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানান। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *