কলাপাড়ায় বিদ্যালয় চলাকালে অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ : হাসাপাতালে ভর্তি ২০

কলাপাড়ায় বিদ্যালয় চলাকালে অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ : হাসাপাতালে ভর্তি ২০

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে হঠাৎ অজানা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় শিক্ষক ও স্বজনেরা বিকেল সাড়ে ৩টার দিকে মারাত্মক অসুস্থ ২০ জন শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এছাড়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে মোর্শেদা বেগম (৪০) নামের বিদ্যালয়ের এক আয়াও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

বিদ্যালয়ের আক্রান্ত শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দুপুরে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নিয়মিত পাঠদান চলাকালীন প্রথমে সানজিদা নামের এক ছাত্রীর শরীরে হঠাৎ হাত-পা ঝিঁঝিঁ ধরা, তীব্র পেট ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে এবং একের পর এক শিক্ষার্থী একইভাবে অসুস্থ হতে থাকে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সিংহভাগই ছাত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া জানান, “শ্রেণীকক্ষে একের পর এক অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি। এ ছাড়া দূরত্ব ও রোগীর চাপের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

এ বিষয়ে কলাপাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক মিয়া জানান, “অসুস্থদের লক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই ‘মাস সাইকোজেনিক অসুস্থতা বা হাইপারভেন্টিলেশন’ (Mass Psychogenic Illness)-এ আক্রান্ত হয়েছে। সাধারণত একজন মানসিক বা শারীরিকভাবে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে তা দেখে আশপাশের অন্যদের মধ্যেও মনস্তাত্ত্বিক প্রভাবে এই লক্ষণ ছড়িয়ে পড়ে। তবে ভর্তি থাকা সকল শিক্ষার্থীই বর্তমানে আশংকামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।”

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *