এসএসসিতে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ পরীক্ষায় অনুপস্থিত ২৪৯ জন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মঙ্গলবার ৫ মে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৩৬,২৫২জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ৩৬,০০৩জন । পরীক্ষায় অনুপস্থিত হন ২৪৯জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,খুলনা বিভাগের ১০ জেলা থেকে মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ২৯৯ টি কেন্দ্রে ৩৬,২৫২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৪৯জন। এর মধ্যে খুলনা জেলায় মঙ্গলবারের পরীক্ষায় অংশ নেন ৬১২১, অনুপস্থিত ৩১জন,বাগেরহাট জেলায় ২৫৫৭ জন অংশ নিলেও অনুপস্থিত ১৯জন,সাতক্ষীরা জেলায় ৩৪৬২জন অংশ নিলেও অনুপস্থিত ২০জন,কুষ্টিয়া জেলায় ৮১৩৬ জন অংশ নিলেও অনুপস্থিত ৬৭,চুয়াডাঙ্গা জেলায় ২৩১৭জন অংশ নিয়ে অনুপস্থিত ৯,মেহেরপুর জেলায় ১৪৪৬জন অংশ নিলেও অনুপস্থিত ২৫জন,যশোর জেলায় ৫৬৪০ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩৫,নড়াইল জেলায় ১৩৫৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ১০ ও মাগুরা জেলায় ১৭০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অনুপস্থিত ১০জন। ফাইল ছবি।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *