এবার যশোর বোর্ডে এসএসসিতে অংশ নিচ্ছে ১৫৪ জন প্রতিবন্ধী

স্ফুলিঙ্গ রিপোর্ট :
মঙ্গলবার ২১ এপ্রিল যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তারা মুল সময়ের সাথে অতিরিক্ত ৩০মিনিট সময় পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে ২৪ জনের সাথে শ্রুতি লেখক নিয়োগ দেওয়ার অনুমোদন মঞ্জুর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৫৪ জন পরীক্ষার্থীকে পরীক্ষার মূল সময়ের সাথে অতিরিক্ত ৪৫ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন নিশ্চিত করেছেন।
উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন দুইজন শিক্ষার্থী রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় অতিরিক্ত সময়ের জন্য বোর্ডে আবেদন করা হয়। কর্তৃপক্ষ প্রত্যেকে ৪৫ মিনিট সময় বৃদ্ধি করেছেন।
এছাড়া ২৪ জন শিক্ষার্থীর পরীক্ষার সময় শ্রুতি লেখক নিয়োগের বিষয়টি মঞ্জুর করা হয়েছে। আব্দুল গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার অতিরিক্ত সময় ও শ্রুতি লেখকের ব্যাপারে বোর্ডে আবেদন করা হয়। বোর্ড কর্তৃপক্ষ শ্রুতি লেখকের নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছেন।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন জানান, প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ৪৫ মিনিট সময় বেশি দেওয়া হয়েছে। এছাড়া ২৪ শিক্ষার্থীর জন্য শ্রুতি লেখক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ফাইল ছবি।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *