দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রোজিনা খাতুন (৩৬) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত রোজিনা খাতুন ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও বর্তমানে পলাতক থাকা মো. রুবেল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় গৃহকর্ত্রী রোজিনা খাতুনের শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল হক জানান, পলাতক রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রদর্শন ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে গ্রেফতারে পুলিশের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক রোজিনা খাতুনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *