আরবপুরে স্বামীর দায়ের কোপে গৃহবধূ লিপি গুরুতর আহত

আরবপুরে স্বামীর দায়ের কোপে গৃহবধূ লিপি গুরুতর আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের আঘাতে শারমিন আক্তার লিপি (৩৩) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শারমিন আক্তার লিপি ওই গ্রামের মামুনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী মামুন (৩৫) হাতে থাকা দা দিয়ে স্ত্রী শারমিনের ডান হাতে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
পরে বাড়ির অন্যান্য সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপের বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে জানা যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *