আমবটতলায় ধাওয়া খেয়ে আরশাদসহ সহযোগীরা পলাতক

আমবটতলায় ধাওয়া খেয়ে আরশাদসহ সহযোগীরা পলাতক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বহিষ্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(৫জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্থানীয় আমবটতলা বাজারে যুবলীগ নেতা বাদল, আরশাদ আলীসহ বেশ কিছু লোক জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ বাদলকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে নেয়া হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *