অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে নিহতের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাফর ইকবাল ওই গ্রামের মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিছ বেগম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কাটাকাটি হয়। এর জের ধরে জাফর ইকবাল রাগ করে ঘর থেকে বের হয়ে যান এবং রাতে আর ফিরেননি। আজ সকালে বিলকিছ বেগম বাড়ি ফিরে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে রশিতে স্বামীর মরদেহ ঝুলতে দেখেন।

তবে নিহতের পারিবারিক সূত্র ও তাঁর মা সেলিনা বেগমের অভিযোগ ভিন্ন। তাঁর দাবি, জাফরকে সুপরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে ও আত্মহত্যার নাটক সাজাতে মরদেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাফর ইকবালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে।

তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বার্থে নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং শ্যালিকা খাদিজা বেগমকে (৩৫) থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *