বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশে আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে ভারতে ফিরে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে হঠাৎ অসুস্থ হয়ে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম গৌতম মিস্ত্রি, তিনি ভারতের কলকাতার অধিবাসী।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে বেনাপোল ইমিগ্রেশন এলাকায় পরিবহন থেকে নামার পরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গৌতম মিস্ত্রি। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার ও সীমান্ত সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট স্ত্রী জাহানারা মিস্ত্রিকে সাথে নিয়ে বেনাপোল চেকপোস্ট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন গৌতম মিস্ত্রি। তারা বরিশালে অবস্থানরত নিজেদের এক স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সফর শেষে আজ ভোরে নিজ দেশ ভারতে ফেরার উদ্দেশে বেনাপোল সীমান্তে পৌঁছালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন এলাকায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং তাঁর স্ত্রী বর্তমানে ইমিগ্রেশনে অবস্থান করছেন। মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনামা দেওয়া হয়েছে। ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ দ্রুত ভারতে হস্তান্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *