অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হোসেন আল আমিন (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন আপন। পরবর্তীতে রাত আনুমানিক ১২টার দিকে তাঁরা যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয়ে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত হোসেন আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। এই আকস্মিক দুর্ঘটনায় নিহত তরুণের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *