দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

গার্মেন্টসসহ দেশের সকল খাতের শ্রমিকের জন্য ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ন্যায্য দাবির আন্দোলনে শ্রমিকদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সম্পাদক তসলিম-উর-রহমানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরে জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান আয়ে তাঁদের পক্ষে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। অথচ পেটের দায়ে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গেলে উল্টো শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার, রাজনৈতিক ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গার্মেন্টসসহ সব শ্রমিকের জন্য ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করার জোর দাবি জানান। অন্যথায় শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *