অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোর শহরের প্রখ্যাত ‘পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির অনিয়ন্ত্রিত উপদ্রব এবং একই ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুমনা পালের নেতৃত্বে শহরের এমকে রোডস্থ পাঁচফোড়ন রেস্টুরেন্ট এবং বিমান অফিস রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির মূল রান্নাঘরে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে চরম অপরিচ্ছন্নতা, মশা-মাছির উপদ্রব এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বা পুরোনো মাংস সংরক্ষণের প্রত্যক্ষ প্রমাণ পান বিচারক। একই সাথে স্বাস্থ্য সনদ, স্যানিটারি লাইসেন্স এবং ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

একই অভিযানে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকার ‘নিউ ভৈরব হোটেল’ ও ‘জনি হোটেল’-এ তদারকি চালান বিশুদ্ধ খাদ্য আদালত। তবে প্রতিষ্ঠান দুটিতে গুরুতর কোনো অনিয়ম ধরা না পড়ায় তাদের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং যশোর জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতায় ভূমিকা পালন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *