৪৭ জন মেধাবীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শায় ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কিন্ডারমিশনস জার্মানির আর্থিক সহায়তায় পরিচালিত আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। বুধবার (২২ এপ্রিল) উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও।

প্রধান অতিথি বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন এই অঞ্চলে দরিদ্র, ,অসহায়, এতিম ও  ঝরে পড়া পথ শিশুদের শিক্ষার প্রসারে আজীবন কাজ করে যাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন- আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের যশোর জেলা শাখার পরিচালক আবদুর রহমান, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দাসসহ স্থানীয় অভিভাবক সদস্যরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *