৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ : আটক ১

৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ : আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে শার্শা উপজেলার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ভারতীয় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার টাকা। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, একই দিনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৬৬টি শাড়ি, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *