হারানো মোবাইল ফিরে পেলেন ১০৬ জন  প্রতারণার টাকাও হস্তান্তরিত

হারানো মোবাইল ফিরে পেলেন ১০৬ জন প্রতারণার টাকাও হস্তান্তরিত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ৬ আগষ্ট -২০২৬ বৃহস্পতিবার

ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর সফল ধারাবাহিক অভিযানে উদ্ধার করা ১০৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খোয়া যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত অধিকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত সাঁড়াশি অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার জোড়া হত্যা মামলায় ৩ জন, কোটচাঁদপুরের ডাকাতি মামলায় লুণ্ঠিত মালামালসহ ৩ জন, সদর থানার ছিনতাই মামলায় ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইলসহ ১০ জন, কালীগঞ্জ থানার আরও ১ জন এবং সদর থানার দুটি পৃথক অপহরণ মামলায় ২ জন ভিকটিম উদ্ধারসহ ২ অপরাধী—অর্থাৎ সর্বমোট ১৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই সাথে দেশের নানা প্রান্ত থেকে ১০৬টি চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট এবং ভুলবশত ও প্রতারণামূলকভাবে এমএফএস (MFS) অ্যাকাউন্টে চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাট) হেনস্তা ও সাইবার বুলিংয়ের শিকার হওয়া ২৮ জনকে জরুরি প্রযুক্তিগত আইনি সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপশি জিডির সূত্রে নিখোঁজ থাকা ২ জন ব্যক্তিকেও উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের তথ্যপ্রযুক্তিগত সুরক্ষা প্রদান এবং সাইবার জালিয়াতি রুখতে জেলা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিয়োজিত রয়েছে। ডিজিটাল মাধ্যমকে অপরাধমুক্ত রাখতে সবাইকে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি।

উক্ত সমাপনী ও হস্তান্তর আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *