স্কুলে যাওয়ার পথে অচেতন করে অপহরণ!

স্কুলে যাওয়ার পথে অচেতন করে অপহরণ!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সাতক্ষীরার কলারোয়া থেকে অপহরণের অভিযোগ ওঠা ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধার হওয়া সামিয়া ইয়াসিন জুই (১২) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রামের তাইজুল গাজী ও হিরা খাতুনের মেয়ে। সে খোড়দে গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে অচেতন করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডের সামনে ঘোরাফেরা করতে দেখে রওশন আরা নামে এক নারী তাকে হাসপাতাল পুলিশ বক্সে নিয়ে আসেন। পরে বিষয়টি তার আত্মীয়-স্বজনদের জানানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মেয়েটিকে তাদের জিম্মায় নিয়ে যায়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *