সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

দেশব্যাপী সাম্প্রতিক সময়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্বেগজনক পরিস্থিতির প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল পালিত হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর দেশের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

মানববন্ধন ও মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

গান, আলোচনা ও ফটোসেশনে যশোরে পালিত হলো নতুন সকালের বার্তার প্রতিনিধি সম্মেলন

যশোর আইনজীবী সমিতির ভোটে বড় জয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *