স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাট জেলার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের এসব ধাপ অনুষ্ঠিত হয়।
নিয়োগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় দিনে প্রার্থীদের প্রথম ইভেন্ট হিসেবে ১০০০/১৬০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্টে ড্র্যাগিং এবং তৃতীয় ইভেন্টে রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দিনের সব কার্যক্রম শেষ করা হয়েছে।
বিজ্ঞাপন
পরীক্ষা চলাকালে মাঠে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. জামিরুল ইসলাম। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
