সভাপতি সিরাজ, সম্পাদক মঈনুদ্দিন

সভাপতি সিরাজ, সম্পাদক মঈনুদ্দিন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) মেয়াদি মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন জয়লাভ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা। ফলাফল ঘোষণার সময় কমিটির অন্য দুই সদস্য মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংগঠনের নিবন্ধিত মোট ৬২ জন ভোটারের প্রত্যেকেই শতভাগ ভোটাধিকার প্রয়োগ করেছেন। পূর্ণাঙ্গ কমিটির মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন প্রার্থী।

ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতি পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মঈনুদ্দিন।

অন্যান্য পদে বিজয়ীদের তালিকা:

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ন পদগুলোতে নির্বাচিত হয়েছেন:

  • সহ-সভাপতি: শরীফ মুকতি মাহমুদ তিলক

  • সহ-সাধারণ সম্পাদক: শুকুর আলী টুকু

  • সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম বাবু

  • কোষাধ্যক্ষ: নান্নু হোসেন

  • দপ্তর সম্পাদক: সেলিম হোসেন

এছাড়া নির্বাহী সদস্যের অবশিষ্ট ৬টি পদে আরমান হোসেন, মাহবুব, আলমগীর হোসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব ও মনির মিস্ত্রি জয়লাভ করেছেন। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ী সমাজের কল্যাণ ও অধিকার রক্ষায় নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শার্শায় টাকার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ!

যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *