সংরক্ষিত আসনে বিএনপির আস্থা সাবিরা সুলতানা মুন্নীর ওপর

নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে যশোর জেলার পরিচিত মুখ সাবিরা সুলতানা মুন্নীর। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে চূড়ান্ত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় সাবিরা সুলতানা মুন্নী যশোর অঞ্চল থেকে দলের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। উল্লেখ্য যে, বিগত সংসদ নির্বাচনে তিনি যশোর-২ আসন থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মনোনয়ন প্রাপ্তির সংবাদ নিশ্চিত হওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এছাড়া তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে যথাযথ মূল্যায়নের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তার রাজনৈতিক জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্য এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

যশোরের বারান্দীপাড়ায় দিনে-দুপুরে 'পেরেক আলামিন'কে কুপিয়ে হত্যা!

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *