শালিখায় মাদক ও সামাজিক সহিংসতা বিরোধী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শালিখায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) শালিখা থানার আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি সুস্থ সমাজ গড়তে হলে মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে হবে। এছাড়া ট্রাফিক আইন মেনে চলা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং নিজের জীবন রক্ষারও দায়িত্ব।” তিনি অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শালিখা থানার অফিসার ইনচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বনি আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাগুরাকে একটি মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও ট্রাফিক সচেতন নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *