স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে শার্শা-কাশিপুর প্রধান সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ডাবলু শার্শার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড় অতিক্রম করার সময় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও সঙ্গে থাকা আরোহী রিফাত পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
