শার্শায় ৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

শার্শায় ৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি চৌকস অভিযানে ৯৯ বোতল মাদকদ্রব্য (কাশি সিরাপ) এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে শার্শার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রোববার (১৫ নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে। শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে একটি টিম উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামের জনৈক মো. শাহজাহান সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালায়। এ সময় আসামির বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল ‘WINCEREX cough syrup’ এবং ২০ বোতল ‘ESKUF cough syrup’—সর্বমোট ৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় বাড়ির মালিকের ছেলে ফয়সাল আহমেদ ইমনকে (২২) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই দিন রাত পৌনে ১২টার দিকে। শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি টিম উপজেলার শিকারপুর বাজার বটতলা টু নারিকেলবাড়ীয়াগামী পাকা রাস্তার ওপরে জনৈক আলা উদ্দিনের চায়ের দোকানের সামনে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মো. শিপন মোড়লকে (৪৩) আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ৫১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিপন মোড়ল শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *