লক্ষাধিক টাকার শাড়ি, কম্বল ও কসমেটিক্স আটক

লক্ষাধিক টাকার শাড়ি, কম্বল ও কসমেটিক্স আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৮ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল এই সামগ্রীগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছে—এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেন। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ওই স্থান থেকে ৯টি ভারতীয় শাড়ি, ১টি টু-পিস, ২টি উন্নতমানের কম্বল এবং ১৬টি বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত এই অবৈধ চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ১,০০,২০০ (এক লক্ষ দুইশত) টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জব্দকৃত ভারতীয় মালামালগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত থাকা এসকল চোরাচালানি চক্রের বিরুদ্ধে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *