যশোর সদরে স্কুলে ঢুকে ছাত্রীকে ছুরিকাঘাত!

যশোর সদরে স্কুলে ঢুকে ছাত্রীকে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার দায়তলা এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অর্পা খাতুন (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্রেণিকক্ষের বারান্দায় ঢুকে প্রকাশ্যে ছুরিকাঘাত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বখাটে কিশোরের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট ২০২৬) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ‘দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী অর্পা খাতুন যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সবুর মোল্লার মেয়ে। সে বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, একই এলাকার কচুয়া ভগবতীতলা গ্রামের বাসিন্দা মাহিম (১৬) নামের এক বখাটে কিশোর দীর্ঘদিন ধরে অর্পাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে অর্পা বরাবরই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

দুপুরে বিদ্যালয় চলাকালীন অর্পা যখন ক্লাসের বারান্দায় ছিল, তখন বখাটে মাহিম আচমকা এসে তার ওপর চড়াও হয় এবং ফের কুপ্রস্তাব দেয়। অর্পা আবারও সোজাসাপ্টা অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মাহিম ধারালো ছুরি বের করে তাকে লক্ষ্য করে কোপ দেয়। এতে অর্পার ডান হাত মারাত্মকভাবে কেটে রক্তাক্ত হয়।

মেয়েটির চিৎকার ও সহপাঠীদের আত্মচিৎকারে আশপাশের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারী মাহিম দ্রুত চম্পট দেয়। পরে শিক্ষকমণ্ডলী ও স্বজনরা অর্পাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ও ভুক্তভোগীর স্বজনরা জানান, অর্পার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে বর্তমানে শঙ্কামুক্ত।

ঘটনার চরম নিন্দা জানিয়ে বিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ অভিভাবকরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখাটে হামলাকারী মাহিমকে আইনের আওতায় আনতে এবং এ ঘটনায় মামলা দায়েরের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *