যশোর জেনারেল হাসপাতালে নারী ছিনতাইকারী কাঁটারসহ হাতেনাতে ধরা !

যশোর জেনারেল হাসপাতালে নারী ছিনতাইকারী কাঁটারসহ হাতেনাতে ধরা !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা এক বৃদ্ধার ওড়নার ভেতর হাত ঢুকিয়ে বিশেষ কাটার দিয়ে সোনার চেইন ছিনতাইয়ের সময় শাহানা (২৬) নামে এক প্রতারক নারীকে হাতেনাতে আটক করেছে জনতা ও পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলা সংলগ্ন করিডোরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত অপরাধী নারী শাহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার বাসিন্দা প্রৌঢ়া শাহানারা (৬৫) সকালে নিয়মিত শারীরিক পরীক্ষা ও ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যশোর জেনারেল হাসপাতালে আসেন। তিনি ভিড়ের মধ্যে সিসিইউ ভবনের নিচতলায় অবস্থানকালে অভিযুক্ত নারী শাহানা কৌশলে তাঁর পেছনে এসে দাঁড়ায়। একপর্যায়ে শাহানা ওই বৃদ্ধার ওড়নার ভেতর হাত ঢুকিয়ে বিশেষ চেইন কাটার যন্ত্রের সাহায্যে গলায় থাকা সোনার চেইনটি কেটে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শাহানারা চিৎকার শুরু করলে আশেপাশের রোগী, স্বজন ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত ধাওয়া দিয়ে শাহানাকে হাতেনাতে পাকড়াও করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছিনতাই করা প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন এবং চেইন কাটার স্টিলের ধারালো কাটার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “হাসপাতালে চিকিৎসার নামে এসে চুরি ও ছিনতাইয়ের অপরাধে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *