১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল ও বিদেশি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, ঘিবা বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহল টিমের সীমান্তজুড়ে পরিচালিত পৃথক অভিযানে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও মালামাল প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে আজ দিনভর ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ঘিবা, কাশিপুর ও বেনাপোল আইসিপি এলাকার স্পর্শকাতর পয়েন্টগুলোতে কৌশলগত অবস্থান নেয় বিজিবির বিশেষ টহলদল। অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ও তল্লাশিচৌকিতে আটককৃত চালানের মধ্যে রয়েছে— ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESCUF) সিরাপ, ৪০ বোতল অঘোষিত কীটনাশক, ১২৯টি উন্নতমানের ভারতীয় শাড়ি, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুচকা, ৭৫৬টি বিদেশি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন প্রকার নামিদামি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানায়, আজ উদ্ধারকৃত এই সব অবৈধ চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬,১০,৯০০/- (ষোল লক্ষ দশ হাজার নয়শত) টাকা।

আটককৃত অবৈধ শাড়ি, প্রসাধন ও খাদ্যসামগ্রী শুল্ক কার্যালয়ে এবং উদ্ধারকৃত বিদেশি মদ, গাঁজা ও নেশাজাতীয় সিরাপ প্রচলিত নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস ও নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরণের কঠোর জিরো টলারেন্স অভিযান ও টহল তৎপরতা অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *