স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের পার্শ্ববর্তী নওয়াপাড়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে যশোর জেলার কোতোয়ালী থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম তরফ নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে স্থানীয় শেখ মাসুদ রানার মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী বাপ্পি শেখ (৩৫)-এর বসতবাড়ির উঠানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ১ কেজি উদ্ধারকৃত গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামি বাপ্পি শেখ মৃত নারায়ণ চন্দ্র সাহা ও মৃত কনক সাহার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে গোপনে অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডিবি কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আজই তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলা থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। উল্লেখ্য, আটককৃত বাপ্পী ইতিপূর্বে একাধিকবার গাঁজা এবং ইয়াবাসহ আটক হয়েছিল।সে আটক হওয়ার পর জামিনে বের হয়ে এসে আবারও সেই একই ব্যবসায় লিপ্ত থাকে। ছবি সংগৃহীত।

