যশোর চুড়ামনকাটিতে ৪ মিনিটে মোটরসাইকেল হাওয়া!

যশোর চুড়ামনকাটিতে ৪ মিনিটে মোটরসাইকেল হাওয়া!

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় একটি ব্যাংকের প্রবেশপথের সামনে রাখা মোটরসাইকেল চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন (৬০) এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৪ মিনিটের দিকে চুড়ামনকাটি এলাকার সোনালী ব্যাংকের প্রবেশপথের সিঁড়ির সামনে নিজের ব্যবহৃত বাজাজ ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে প্রয়োজনীয় কাজে ভেতরে যান আনোয়ার হোসেন। প্রায় চার মিনিট পর সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে ব্যাংক থেকে বের হয়ে তিনি দেখেন, নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে, তাঁর অগোচরে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১১-৩৮৪৮।

ভুক্তভোগী আনোয়ার হোসেন মৃত আহম্মদ আলী গাজীর ছেলে। তিনি কোতোয়ালি থানার ওয়াবদা বনবিথী লেন, কারবালা এলাকায় বসবাস করেন এবং তাঁর স্থায়ী ঠিকানা একই থানার শানতলা এলাকায়। মোটরসাইকেলটি হারিয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি গাড়িটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রতীকী-ছবি সংগৃহীত।

আরো পড়ুন

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *