স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপরাজনীতি, জ্বালাও-পোড়াও এবং সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর উপশহরের খাজুরা বাস স্ট্যান্ড এবং ঘোপ বেলতলা মোড় এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং যেকোনো অপতৎপরতা প্রতিরোধে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
