যশোর আশ্রম রোডের সেই শয়ন ডিবির হাতে আটক

যশোর আশ্রম রোডের সেই শয়ন ডিবির হাতে আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে বিএনপির নেতা ও বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশ্রম রোড এলাকার শয়নকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক শয়ন আশ্রম রোড এলাকার শফির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে শয়ন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় ধারণ করা ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, শয়ন শংকরপুর এলাকার আলোচিত তুহিন ও সুহিনের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক শয়নকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ডাকাতিসহ একাধিক মামলার দুর্ধর্ষ আসামি হাবিবুর ইয়াবাসহ আটক

প্রেম করে বিয়ের ‘অপরাধে’ কিশোরকে বেদম মারধর ও ছুরিকাঘাত

সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য হলেন ৬ সাংবাদিক

নাশকতার মামলায় যশোরে যুবলীগ কর্মী সবুজ আরমান গ্রেপ্তার

যশোরে রাতে বিদ্যুৎস্পৃষ্ট, ভোরে হাসপাতালে প্রাণ হারালেন ওয়াজেদ

প্রেসক্লাব যশোরের বহুল প্রতীক্ষিত নির্বাচনের সময়সূচি প্রকাশ

কাবাডি, সাঁতার ও দাবায় সেরাদের লড়াই : ঝিকরগাছায় মেধা দেখালো শিক্ষার্থীরা

ঝিকরগাছার পানিসারায় 'জলবায়ু বান্ধব সবজি ও ফুল' প্রকল্পের আওতায় ৩৭৫ নারীকে বৃক্ষ চারা প্রদান

নতুন রোগী ভর্তি ৪ জন, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসাধীন ৭০ জন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *