বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বেনাপোল সীমান্ত এলাকায় নিয়মিত ও কৌশলগত টহল পরিচালনার সময় এসব চোরাই পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পেরিয়ে অবৈধ উপায়ে আনা মালামাল পাচারের চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় ৭৬টি উন্নতমানের শাড়ী, ৩টি কম্বল, ০.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস এবং ১০১টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ও আটককৃত এসব ভারতীয় চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রুখতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি : হাসপাতালে ভর্তি ১৪০ জন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *