ঝাউদিয়ার অস্ত্রধারী কাদেরের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

ঝাউদিয়ার অস্ত্রধারী কাদেরের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে দুই রাউন্ড গুলি ও দুটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী আব্দুল কাদেরকে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) স্পেশাল ট্রাইব্যুনাল-৯-এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াসিম শেখ জনাকীর্ণ আদালতে এই সাজা সংক্রান্ত রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদের যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ আগস্ট দুপুরে র্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে যে, দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের একটি মাছের ঘেরে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের চৌকস টিম তাৎক্ষণিকভাবে ওই ঘেরে ঘেরাও অভিযান পরিচালনা করে আব্দুল কাদেরকে আটক করে। পরবর্তীতে তাঁর লিজ নেওয়া ঘেরের আগাছার মধ্য থেকে দুটি পিস্তল জাতীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-৬ যশোরের ডিএডি শেখ নুরুজ্জামান চান্দু বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে কোতোয়ালি থানার এসআই মিহির মণ্ডল আসামি আব্দুল কাদেরকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে মামলার মূল অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

দীর্ঘ আইনি শুনানি ও প্রমাণের ওপর ভিত্তি করে বিজ্ঞ বিচারক রায়ের দিন ধার্য করেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল কাদেরকে আদালতে সশরীরে উপস্থিত করা হয়। বিচারক তাঁর রায়ে একটি ধারায় ১০ বছর এবং অপর একটি ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে সাজা ভোগ করার জন্য পরোয়ানা মূলে যশোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চাঁচড়া রায়পাড়ায় মাদক ধরতে গিয়ে হামলার শিকার কোতোয়ালি পুলিশ !

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি : হাসপাতালে ভর্তি ১৪০ জন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *