প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নতুন সদস্য হিসেবে ছয় পেশাদার সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির সভায় আবেদনপত্র যাচাই-বাছাই শেষে তাদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
নতুন সদস্যরা হলেন দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক,এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন এবং দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান।
বিজ্ঞাপন
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
সভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

