যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৭ ডেঙ্গু রোগী শনাক্ত : হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৭ ডেঙ্গু রোগী শনাক্ত : হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৯জন চিকিৎসাধীন থাকলেও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন সুস্থ হয়েছেন। এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *