যশোরে হারানো মোবাইল ও প্রতারণার টাকা ফিরিয়ে দিলেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

যশোরে হারানো মোবাইল ও প্রতারণার টাকা ফিরিয়ে দিলেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর এপ্রিল ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া ১২ জন ভুক্তভোগীর সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও সংস্থাটি ৮টি ইমো আইডি রিকভারি, ২২টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার এবং বিভিন্ন থানার সহযোগিতায় ৮ জন নিখোঁজ ব্যক্তি বা ভিকটিম উদ্ধারে সহায়তা করেছে। একই সঙ্গে বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারেও সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম এবং সাইবার ক্রাইম ও এলআইসি যশোর টিমের সদস্যরা। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *